এবার করোনা সনাক্তের পর পুরো চাটমোহর উপজেলা লকডাউন
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় চাটমোহরে প্রথম করোনা আক্রান্ত রোগী সনাক্ত হওয়ায় পুরো উপজেলা লকডাউন ঘোষনা করেছে প্রশাসন। আজ রাত সাড়ে দশটটার দিকে প্রশাসন এই সিদ্ধান্ত গ্রহন করেন। আক্রান্ত ব্যক্তির বাড়ি উপজেলার মুলগ্রাম ইউনিয়নের বামনগ্রামে।
পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল এই প্রথম পাবনায় করোনা রোগী সনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি গত ৭ এপ্রিল নারায়নগঞ্জ থেকে বাড়িতে আসার পর অসুস্থ্য হলে গত ১৪ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যার পর নমুনা পরীক্ষার ফলাফল আসে পজিটিভ।
ঘটনা জানার পর প্রথমে বামনগ্রামকে পরে রাতে জেলা প্রশাসকের সিদ্ধান্তক্রমে পুরো চাটমোহর উপজেলা লকডাউন ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহন করা হয় বলে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান। রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

কোন মন্তব্য নেই