সাঁথিয়ায় গৃহবধূর আত্মহত্যা
সাঁথিয়া প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার সাঁথিয়ায় ময়না খাতুন (৩০) নামের এক গৃহবধূ গলায় ওড়না পেচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (৬ মে) দুপুর দুইটার দিকে সাঁথিয়া পৌরসভার কালাইচারা গ্রামে আত্মহত্যার ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার (৭ মে) সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছে থানা পুলিশ। ময়না খাতুন উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের চাঁদু মোল্লার স্ত্রী।
পরিবার ও থানা সূত্রে জানা যায়, বুধবার দুপুরে চাঁদু আলী তার স্ত্রী ও মেয়ে মায়াকে বাড়িতে রেখে কালাইচারা মোড়ে বাঙ্গি বিক্রি করতে যায়। এ সময় তাদের মেয়ে একই গ্রামে তার মামাবাড়ির ফ্রিজ থেকে মাছ আনতে যায় রান্নার জন্য। কিছুক্ষণ পর মেয়েটি বাড়িতে এসে দেখে তার মা ঘরের আড়ার সাথে ওড়না গলায় পেঁচিয়ে ঝুলছে। তার চিৎকারে প্রতিবেশিরা এসে উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই সে মারা যায়। চাঁদু মোল্লা তার নিজ গ্রাম পুন্ডুরিয়া থেকে বছর ছয়েক আগে কালাইচারা তার শ্বশুর বাড়ি এলাকায় বিলের ধারে নতুন বাড়ি করে বসবাস করছেন।
এ ব্যপারে চাঁদু মোল্লার মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমার সংসারে কোন ঝগড়া বিবেদ নাই। কি জন্নি আমার বউ ফাঁসি নিলো হেই জানে, আর আল্লাহ জানে।
এ ব্যপারে সাঁথিয়া থানা ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মানসিক দুর্বলতার কারণে সে আত্মহত্যা করতে পারে। লাশ ময়না তদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মূল কারণ জানা যাবে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।

কোন মন্তব্য নেই