Pabna



সাঁথিয়া মুক্তিযোদ্ধা কমান্ডের ২ লাখ টাকা দান প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:  
করোনা ভাইরাস সংক্রমণের কারণে কর্মহীন মানুষের সহায়তায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে অর্থ প্রদান করেছেন পাবনার সাঁথিয়া উপজেলা মুক্তিযোদ্ধারা। 
আজ সোমবার সকালে জেলা প্রশাসক কবীর মাহমুদ’র মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদানের জন্য  নগদ ২ লক্ষ টাকা হস্তান্তর করেন সাঁথিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ। 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক, পৌর সাবেক কমান্ডার আক্তারুজ্জামান মুনজিল, সাঁথিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কমান্ডার রাশেদুল ইসলাম রাজ প্রমুখ। 


কোন মন্তব্য নেই