Pabna



খালেদা জিয়ার মুক্তি ও সংসদ ভেঙ্গে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন- হাবিবুর রহমান হাবিব

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম-
বেগম খালেদা জিয়ার মুক্তি দিয়ে সংসদ ভেঙ্গে নির্দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন এখন দেশের মানুষের গণদাবীতে পরিনত হয়েছে বলে দাবী করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। তিনি আরো বলেন, সরকার জনগণের এই দাবি উপেক্ষা করলে চরম পরিনতি ভোগ করতে হবে বলেও হুসিয়ারী উচ্চারণ করেন। তিনি আজ বৃহস্পতিবার দুপুরে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে দলীয় কার্যালয়ে গণ-অনশন চলাকালে এই কথাগুলি বলেন।

পাবনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ খাঁন মন্টুর সভাপতিত্বে এই গণঅনশন কর্মসুচিতে আরো বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার হাবিবুর রহমান তোতা, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, তৌফিকুল হাবিব, পূর্ণিমা ইসলাম, মাহবুব মোর্শেদ জ্যোতি, যুগ্ম সম্পাদক সাবির হাসান বাচ্চু, নূর মোহাম্মদ মাসুম বগা, শহিদুল ইসলাম টুটুল বিশ্বাস, সিদ্দিকুর রহমান সিদ্দিক, আবু বক্কার সিদ্দিক মকু, আনিসুল হক বাবু, জেলা যুবদল সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু, জেলা বিএনপির দ্বায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মুরাদ, সহ-সাংগঠনিক সম্পাদক এরশাদুল হক সবুজ, তপন সাহা, যুববিষয়ক সম্পাদক আসলাম হামিদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান, উপজেলা বিএনপির সহ-সভাপতি কামাল্ উদ্দিন মাস্টার, মোক্তার হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান সাইদ, সাংগঠনিক সম্পাদক আরিফ খাঁন, জেলা যুবদল সহ-সভাপতি মোবারক হোসেন বাবু, সাধারণ সম্পাদক ইলিয়াছ আহম্মেদ হিমেল রানা, সাংগঠনিক সম্পাদক মনির আহম্মেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফ চৌধুরি, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক ইয়ামিন খাঁন, জেলা মহিলা দলের সভাপতি মাহফুজা করিম বেনু, সহ-সভাপতি লুৎফুর নাহার হাজারী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামর্জ্জুামান প্রিন্স, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।  

কোন মন্তব্য নেই