পাবনা চেম্বারের সাথে ঢাকা মেট্রোপলিটন চেম্বারের প্রতিনিধিদের মতবিনিময়
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নেতৃবৃন্দের সঙ্গে বৃহস্পতিবার দুপুরে পাবনা চেম্বার ভবনে মতবিনিময় সভা করেছেন ঢাকার প্রাচীন ঐতিহ্য মন্ডিত মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এবং বাংলাদেশ এম্পøয়ারস ফেডারেশনের পাবলিক রিলেশান এবং কমিউনেকশনের সিনিয়র অফিসার মো. মোসলেম উদ্দিন। এ সময় তিনি বিবিডিএন, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এবং বাংলাদেশ এম্পøয়ারস ফেডারেশনের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন। পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি পরিচালক সাংবাদিক এবিএম ফজলুর রহমান, চেম্বারের পরিচালক আলহাজ ফরিদুল ইসলাম এবং চেম্বারের সচিব মো: আব্দুর রাজ্জাক এ সময় উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই