সদর হাসপাতাল ব্যবসায়ী সমিতির সভাপতি লোকমান হাকিম’র ইন্তেকাল
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা জেলা কেমিষ্টস এন্ড ড্রাগিষ্টস সমিতির অন্যতম পরিচালক ও পাবনা সদর হাসপাতাল ব্যবসায়ী সমিতির সভাপতি লোকমান হাকিম প্রামানিক (৬৮) সোমবার সকালে শালগাড়িয়ারস্থ নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে---রাজেউন)। তিনি স্ত্রী ২ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। দুপুরে নামাজে জানাজা শেষে তাকে উত্তর শালগাড়িয়া গোরস্থানে দাফন করা হয়।
পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মো. সাইফুল আলম স্বপন চৌধুরী, সিনিয়র সহসভাপতি মো. আলী মতুর্জা বিশ্বাস সনি, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা জেলা কেমিষ্টস এন্ড ড্রাগিষ্টস সমিতির সভাপতি আলহাজ এফএম হুমায়ুন কবীর খোকন, সিনিয়র সহসভাপতি আলহাজ সাইদুর রশিদ খান পিন্টু, সহসভাপতি তারেক বিন আনসার লোকমান হাকিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

কোন মন্তব্য নেই