নিম্ন আয়ের কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সোহাগ
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকমঃ
পাবনার বেড়া উপজেলার বিভিন্ন গ্রামে নিম্ন আয়ের কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি হাসানুজ্জামান সোহাগ।
সোহাগের আর্থিক সহযোগিতায় রবিবার বেড়া উপজেলার বিভিন্ন ইউনিট ছাত্রলীগ উপজেলার জাতসাখীনি, রুপপুর, পুরান ভারেঙ্গা, কৃষ্ণপুর, সন্যানীবাধাঁ গ্রামের মরণ ব্যাধী করোনায় কর্মহীন অসহায়, দিনমজুর, ভ্যান চালক ও নিম্ন আয়ের মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করে।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাউল, ১ কেজি ডাউল, ১ কেজি লবণ, ২ কেজি আলু ও আধা কেজি তেল।
হাসানুজ্জামান সোহাগের পক্ষে রিয়াজুল রকি ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে নিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করে।
বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি হাসানুজ্জামান সোহাগ জানান, আমি চেষ্টা করছি ছাত্রলীগের পক্ষ থেকে নিজ উদ্যোগে হতদারিদ্রদের পাশে দাঁড়াতে। বাংলাদেশের বিভিন্ন জেলার বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দারিদ্র পরিবারের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

কোন মন্তব্য নেই