Pabna



পাবনার বিশিষ্ট ব্যবসায়ী খোকন আর নেই

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা শহরের কালাচাঁদপাড়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মোস্তাফিজুর রহমান খোকন (৬১) গতকাল শনিবার ভোররাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে----রাজেউন)। তিনি স্ত্রী, এক ছেলে এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ আসর পাবনা শহরের আল হেলাল জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাকে আরিফপুর কবরস্থানে দাফন করা হয়। মরহুম মোস্তাফিজুর রহমান খোকন পাবনা চেম্বারের পরিচালক সাংবাদিক এবিএম ফজলুর রহমানের মেঝ ভায়রা। 
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্কয়ার টয়লেট্রিজ ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, লতিফ গ্রুপের চেয়ারম্যান আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস, পাবনা চেম্বারের সভাপতি মো. সাইফুল আলম স্বপন চৌধুরী, সিনিয়র সহসভাপতি আলী মতুর্জা বিশ্বাস সনি, সহসভাপতি ফোরকান রেজা বাদশা বিশ্বাস, পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক আখিনুর ইসলাম রেমন, সাংবাদিক সমিতি, পাবনা জেলা শাখার সাধারণ সম্বপাদক জহুরুল ইসলাম। পাবনা অফিস। 

কোন মন্তব্য নেই