পাবনায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার সদর উপজেলার দোগাছি ইউনিয়নের কমরপুর এলাকায় ৫শত শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা প্রশাসক জসিম উদ্দিন। বৃহস্পতিবার বিকেলে ব্যুরো বাংলাদেশ এর আয়োজনে পদ্মা কলেজ মাঠে এ সকল শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
উক্ত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে ব্যুরো বাংলাদেশ এর রাজশাহী বিভাগীয় কর্মকর্তা ইশতাক আহমেদ'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, পদ্মা কলেজের প্রতিষ্ঠিতা জাহাঙ্গীর আলম বয়েন, পদ্মা কলেজের অধ্যক্ষ শাহাবুদ্দীন, ব্যুরো বাংলাদেশ এর আঞ্চলিক ব্যবস্থাপক মহসিন মিয়া,ব্যুরো বাংলাদেশ কুষ্টিয়ার আঞ্চলিক ব্যবস্থাপক কে এম রাশেদ ফারুক সহ ব্যুরো বাংলাদেশের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


কোন মন্তব্য নেই