সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনে শাহিন’র গনসংযোগ
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে নড়ে চড়ে বসেছে নির্বাচন কমিশন। আগামী মার্চে নির্বাচন অনুষ্টিত হবে নির্বাচন কমিশনের এমন সম্ভব্য ঘোষনার পর থেকে পাবনার সুজানগর উপজেলা নির্বাচনে অংশ গ্রহন ইচ্ছুক প্রার্থীরা গনসংযোগ শুরু করে দিয়েছেন। ইতোমধ্যে আওয়ামীলীগের হয়ে নির্বাচনে অংশ গ্রহণ করতে পারেন এমন সম্ভাব্য প্রার্থীর মধ্যে উপজেলা আওয়ামলীগের সাধারন সম্পাদক শাহিনুজ্জামান শাহিন ব্যাপক হারে সভা সমাবেশ ও উঠান বৈঠক শুরু করেছে।
বিভিন্ন পাড়া মহল্লায়ও শাহিনুজ্জামান শাহিনের নাম বেশ জোরে শোরে উচ্চারিত হচ্ছে। বৃহষ্পতিবার সারাদিন সুজানগর উপজেলাধীন নাজিরগঞ্জ, হাটখালী, সাগরকান্দি, রানীনগর, আহম্মদপুর, দুলাই, তাঁতিবন্দ ইউনিয়নসহ বিভিন্ন পাড়া মহল্লায় শাহীনুজ্জামান শাহীন গনসংযোগ করেন। এ সময় তার কর্মী সমর্থকরা তার পক্ষে লিফলেট বিলি করে ও তার পক্ষে দোয়া প্রার্থনা করেন।


কোন মন্তব্য নেই