পাবিপ্রবিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বুধবার ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। সকাল ১১টায় প্রশাসন ভবনের সামনে থেকে র্যালি বের করা হয়। র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু হলে গিয়ে শেষ হয়। বঙ্গবন্ধু হলে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও বঙ্গবন্ধু পরিষদ, প্রক্টরিয়াল অফিস, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগও শ্রদ্ধা জানান। শ্রদ্ধাঞ্জলি শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়। শেষে মোনাজাত করা হয়।
এরপর ইতিহাস ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভায় মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও বিভাগের সভাপতি ড. মোঃ হাবিবুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনায় কোষাধ্যক্ষ প্রফেসর ড. আনোয়ার খসরু পারভেজ বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর এক অবিস্মরণীয় নাম। ১৯৭১ এর ১৭ এপ্রিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে অস্থায়ী সরকার গঠন করা হয় এবং বঙ্গবন্ধুর নামেই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রাম পরিচালিত হয়। বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহযোগীরাই সেই সরকারের গুরু দায়িত্ব পালন করেছেন । তাঁদের সঠিক নেতৃত্ব এবং বঙ্গবন্ধুর প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসায় সঠিকভাবে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল। ফলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সৃষ্টি হয়েছিল। মুজিবনগর সরকারের ইতিহাস প্রত্যেক শিক্ষক-শিক্ষার্থীর জানা খুবই গুরুত্বপূর্ন বলে তিনি উল্লেখ করেন। কোষাধ্যক্ষ মহোদয় মুজিবনগর দিবস উপলক্ষে মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্যের পক্ষে শুভেচ্ছা জানান।
ইতিহাস ও বাংলাদেশ ষ্টাডিজ বিভাগের শিক্ষক মোঃ শফিকুর রহমানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন, শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু পরিষদের বিশ্ববিদ্যালয় কমিটির সাধারণ সম্পাদক আওয়াল কবির জয়, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক মুহাম্মদ আরিফ ওবায়দুল্লাহ, বাংলা বিভাগের শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি ড. এম আব্দুল আলীম, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক ড. মোঃ হাসিবুর রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক ফারুক হোসেন চৌধুরী, ছাত্রলীগের সভাপতি মাহমুদ চৌধুরী আসিফ, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবু, অফিসার্স এসোসিয়েশন এর সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ। সভায় শিক্ষার্থী সঞ্চিতা রানী কবিতা আবৃত্তি করেন। এছাড়া ১৭ এপ্রিল উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী পাঁচ শিক্ষার্থী সঞ্চিতা রানী, ইমরান হোসেন, সিরাজুম মনিরা মাহি, মোঃ রকিবুল হোসেন রনি ও খায়রুল কবিরকে পুরস্কৃত করা। সভায় জ্যেষ্ঠ্য শিক্ষক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কর্মকর্তা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই