৫ হাজার পরিবারকে নগদ অর্থ, ঈদ উপহার দিয়েছেন আ.লীগের উপদেষ্টা সাহাবুদ্দিন চুপ্পু
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
করোনাকালের দুর্যোগে পাবনার ৫ হাজার পরিবারের মধ্যে নগদ অর্থ, ঈদ উপহার ও খাদ্য সহায়তা দিয়েছেন আওয়ামীলীগের কেন্দ্রিয় উপদেষ্টা মন্ডলীর সদস্য, দুদকের সাবেক কমিশনার ও পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য মো. সাহাবুদ্দিন চপ্পু। করোনাকালীন দুযোর্গের সময় তিনি পাবনার সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে এ সব অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করেন।
তারই অংশ হিসেবে গতকাল শনিবার দুপুরে পাবনা শহরের মানামা হাইটসে বিভিন্ন ব্যাক্তি ও সংগঠনের প্রধানদের হাতে নিরাপদ শাররীক দূরত্ব বজায় রেখে এ সব খাদ্য সহায়তা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে করে ৫ হাজার পরিবারের অন্তত ২০ হাজার মানুষ উপকৃত হবে।
পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাব সহসভাপতি মীর্জা আজাদ, সহসভাপতি শহীদুর রহমান শহীদ, সহ- সম্পাদক আহমেদ হুমায়ুন কবীর তপু, কোষাধ্যক্ষ শুশিল কুমার তরফদার, ক্রীড়া সম্পাদক কলিট তালুকদার, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল, দফতর সম্পাদক মোখলেছুর রহমান খান বিপ্লব, নির্বাহী সদস্য আব্দুর রশিদ, কৃষ্ণ ভৌমিক, জহুরুল ইসলাম, মোসতাফা সতেজ, সাবেক সভাপতি রুমি খন্দকার, সাবেক সম্পাদক আহমেদ উল হক রানা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
আওয়ামীলীগের কেন্দ্রিয় উপদেষ্টা মন্ডলীর সদস্য মো: সাহাবুদ্দিন চুপ্পু বলেন, আমরা সবাই একটা ক্রাইসিস সময় অতিক্রম করছি। তার এই সব উপহার ভালবাসার প্রতীক। আগামীতে এই সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

কোন মন্তব্য নেই