চরতারাপুরে বয়স্ক বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা বহি প্রদান
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ৯৮ জন বয়স্ক, ৩৩ জন বিধবা ও ৩০ শারিরিক প্রতিবন্ধীদের ভাতা বহি বিতরণ করেন চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুজানগর উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক রবিউল হক টুটুল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সিরাজুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সচিব আসাদুজ্জামান, ইউপি সদস্য গোলাম মোর্তজা, আজাই উদ্দিন, আলতাফ হোসেন, মোস্তাফিজুর রহমান বাবু, আবুল হোসেন খান, রবিউল ইসলাম, মহাসিন প্রমুখ। এ ছাড়া স্থানীয় আ.লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই