Pabna



পাবনায় পুলিশের প্যারেড অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
আজ রবিবার সকালে পাবনা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়। 
পাবনার অতিরিক্ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস (প্রশাসন) হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়ে  তিনি প্যারেড সালামী গ্রহণ করেন। এ সময় তিনি প্যারেডে উপস্থিত সকলের কিট সামগ্রী পরিদর্শন করেন। 
প্যারেড কমান্ডার হিসেবে উপস্থিত ছিলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোছাঃ শামিমা আক্তার। 
সালামী গ্রহণ শেষে অফিসার ও ফোর্সের উত্তম পোশাক পরিধান, প্যারেড অনুশীলন, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিস্কার পরিচ্ছন্ন রাখা এবং পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃংখল জীবন যাপন এর উপর দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তাছাড়া যে সকল পুলিশ সদস্যের কিট সামগ্রী পাওনা রয়েছে তাদেরকে তা সংগ্রহ করার নির্দেশ প্রদান করেন।

কোন মন্তব্য নেই