সুজানগরের দরিদ্র মানুষেরা পেলো উজ্জল’র খাদ্য সহায়তা
পাবনার সুজানগর উপজেলার কর্মহীন অসহায় মানুষদের মাঝে আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক কামরুজ্জামান উজ্জলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার নিরাপদ দূরত্ব বজায় রেখে উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়ন সহ বিভিন্ন এলাকার কর্মহীন অসহায় মানুষদের বাড়ী বাড়ী গিয়ে কামরুজ্জামান উজ্জল এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই