সাঁথিয়ায় খোলা মাঠে হাট, ১০ জন করে আনসার মোতায়ন প্রতি হাটে
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
বিশ্বজুরে ছড়িয়ে পড়া মরণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে পাবনার সাঁথিয়ায় হাট বাজারে সামাজিক দুরত্ব বজায় রাখতে পাশ্ববর্তী কলেজ,হাইস্কুল, মাদরাসা ও খোলা মাঠে ক্রেতা- বিক্রেতাদের বসানোর ব্যবস্থা করেছে সাঁথিয়ায় উপজেলা প্রশাসন।
উপজেলা নিবার্হী অফিসার এসএম জামাল আহমেদ জানান, বোয়াইলমারী হাট, করমজা চতুর হাট, পুন্ডুরিয়ার হাট, কাশিনাথপুর হাট, মিয়াপুর হাট, আর আতাইকুলার হাট ও ধুলাউড়ির হাট পাশ্ববর্তী কলেজ, হাইস্কুল, মাদরাসা ও খোলা মাঠে ক্রেতা-বিক্রেতাদের বসানোর ব্যবস্থা করা হয়েছে।
এ সকল হাটে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে প্রত্যেক হাটে ১০জন করে আনসার নিয়োগ দেয়া হয়েছে। সামাজিক দুরত্ব সঠিকভাবে বাস্তবায়নের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় প্রশাসনের নিয়োগকৃত কর্মকর্তারা নিয়মিত তদারকি রয়েছে। সামাজিক দুরত্ব বজায় রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে পেরে সাধারণ জনগণ সন্তোষ প্রকাশ করেছেন।

কোন মন্তব্য নেই