শালগাড়িয়ায় স্কয়ারের উদ্যোগে আরও ৯‘শ পরিবারকে খাদ্য সহয়তা
পাবনা প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
স্কয়ার গ্রুপের সহায়তায় পাবনা পৌরসভা করোনায় কর্মহীন ৬ হাজার শ্রমজীবী পরিবারের মধ্যে খাদ্য সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে বুধবার পাবনা পৌর এলাকার ৬, ৭ এবং ৮ নম্বর ওয়ার্ডের ৯‘শ পরিবারের মধ্যে খাদ্য বিতরন করা হয়েছে।
সকালে এ কার্যক্রম পরিদর্শন করেন স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু। পাবনা পৌর মেয়র কামরুল হাসান মিন্টুর তত্বাবধায়নে পৌর এলাকার শহীদ এম মনসুর আলী কলেজ মাঠ, গ্রীণভ্যালী ম্যাস ও ব্লু-বার্ড কিন্ডার গার্টেন প্রাঙ্গনে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, স্কয়ার গ্রুপের উর্ধ্বত্বন কর্মকর্তা ও স্থানীয় কাউন্সিলরবৃন্দ। এ ছাড়া স্কয়ার গ্রুপ ধারাবাহিক খাদ্য সহায়তার অংশ হিসেবে পৌরসভা, জেলা যুবলীগ, সুজানগর ও আটঘরিয়া উপজেলা পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও জন প্রতিনিধিদের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরনের কাজ অব্যাহত রেখেছে।


কোন মন্তব্য নেই