কথিত যুবলীগ নেতাকে চাঁদা না দেয়ায় কৃষি প্রশিক্ষককে মারপিট, ঈশ্বরদী থানায় মামলা
করোনা ভাইরাসের মহামারি পরিস্থিতির মধ্যেই ঈশ্বরদী পৌর যুবলীগের কথিত নেতা রুহুল আমিন কুদ্দুসের (৪৮) দাবীকৃত দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় ঈশ^রদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-সহকারী প্রশিক্ষক মিজানুর রহমানকে মারপিটের ঘটনা ঘটেছে। গত সোমবার সকালে মারপিটের এই ঘটনায় রাতে মামলা দায়ের করা হয়। কিন্তু গত তিনদিন পার হলেও আসামী কুদ্দুসসহ অন্যান্যদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই কারনে ওই ইনস্টিটিউটের সকল কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শ্রমিক ও থানা সুত্রে জানা যায়, ঘটনার দিন সকালে ইনস্টিটিউটের উপ-সহকারী প্রশিক্ষক মিজানুর রহমান বেশ কিছু শ্রমিকদের নিয়ে মাঠে সরকারি ধান কাটা ও শুকানোর কাজ করতে ছিলেন। কথিত যুবলীগের নেতা রুহুল আমিন কুদ্দুস ও নামকাওয়াস্তে নেতা জীবন তাদের একদল সহযোগিদের নিয়ে ঘটনাস্থলে যান। সরকারী শর্ত মোতাবেক ধান কাটা ও শুকানো হচ্ছে বলে প্রশিক্ষক মিজানুরের নিকট দুই লাখ টাকা চাঁদা দাবী করেন। চাঁদা দিতে অস্বীকার করায় তারা প্রশিক্ষক মিজানুরকে মারপিট করে আহত করেন। এই সময় ধান কাটা ও শুকানোর কাজে নিয়োজিত থাকা শ্রমিকরা এগিয়ে আসলে তাদেরকেও মারপিট করা হয়। পরে অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা এগিয়ে এসে আহত অবস্থায় উদ্ধার করে মিজানুরসহ অন্যান্যদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার দিন রাতেই উপ-সহকারী প্রশিক্ষক মিজানুর রহমান বাদী হয়ে থানায় কুদ্দুস, জীবনসহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এই ব্যাপারে জানতে চাওয়া হলে ঈশ্বরদী পৌর যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রুহুল আমিন কুদ্দুস জানান, উপ-সহকারী কৃষি প্রশিক্ষক মিজানুর রহমানের নিকট চাঁদা চাওয়া কিংবা তাঁকে মারপিটের কোন ঘটনা ঘটেনি। তবে ঘটনার দিন তিনি মিজানুরের নিকট গিয়ে ধান কাটা ও শুকানোর বিষয়ে জানতে চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি ও ধাক্কা ধাক্কির ঘটনা ঘটেছে।
ঈশ্বরদী পৌর যুবলীগের সাধারণ স¤পাদক আরিফুল ইসলাম লিটন জানান, পৌর যুবলীগের যুগ্ন সাধারন স¤পাদক কুদ্দুসের বিরুদ্ধে কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রশিক্ষক মিজানুরকে মারপিট করার অভিযোগ পেয়েছি। এ ধরনের ঘটনায় সংগঠনের সুনাম নষ্ট হয়। তাই ঘটনাটি সত্য হলে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষক ও শ্রমিকদের মারপিট করাসহ চাঁদা দাবীর বিষয়ে থানায় মামলা হয়েছে। দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এ বিষয়ে জেলা যুবলীগের আহবায়ক সনি বিশ্বাস বলেন, ঈশ্বরদীতে আমাদের কোন পুর্ণাঙ্গ কমিটি নেই। সে আমাদের কোন কমিটির কেউ নয়। যদি নাম ভাঙ্গিয়ে কেউ কোন অপকর্ম করে এর দায়ভার অামাদের নয়।
এ বিষয়ে জেলা যুবলীগের আহবায়ক সনি বিশ্বাস বলেন, ঈশ্বরদীতে আমাদের কোন পুর্ণাঙ্গ কমিটি নেই। সে আমাদের কোন কমিটির কেউ নয়। যদি নাম ভাঙ্গিয়ে কেউ কোন অপকর্ম করে এর দায়ভার অামাদের নয়।


কোন মন্তব্য নেই