সদর উপজেলা চেয়ারম্যানের মোটর শ্রমিকদের ত্রাণ বিতরণ
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আলহাজ্ব মোশারোফ হোসেনের নিজ উদ্যোগে জেলার ১০০০ (এক হাজার) মোটর শ্রমিকদের পরিবারের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়৷
মঙ্গলবার সকাল ৭ ঘটিকায় শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, পাবনা সিরাজগঞ্জ মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি এমপি, পাবনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও পাবনা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব কামিল হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ একরাম হোসেন, আহবায়ক কমিটির সদস্য মোঃ আব্দুর রাশিদসহ বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দ।
এ সময় আলহাজ্ব মোশারোফ হোসেন জানান, "দেশের মানুষ আজ একটি ভয়ানক পরিস্থিতি মোকাবিলা করছে। মানুষের পেটে খাবার নেই। আয়-রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। আমার নিজের উদ্যোগে পাবনার এক হাজার মোটর শ্রমিকদের পরিবারের জন্য খাদ্যসামগ্রী বিতরণ করেছি।" করোনা মোকাবিলায় সবাইকে ধৈর্য এবং নিয়ম অনুযায়ী চলাচল করার উপর গুরুত্ব দেয়ার আহ্বান জানান।
জনাব কামিল হোসেন বলেন, " নিরাপদ দুরত্ব নিশ্চিত করে পাবনার মোটর শ্রমিক ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মোশারোফ হোসেন। তার এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই৷ সেই সাথে করোনা মোকাবেলায় শ্রমিকদের যেকোন প্রয়োজনে আমরা শ্রমিক নেতৃবৃন্দ তাদের পাশে থাকব ইনশাল্লাহ।"

কোন মন্তব্য নেই