Pabna



বেড়ায় গ্যাস সিল্ডিার বিস্ফোরণের ঘটনায় পিতা-পুত্রের পর আরেক সন্তানের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার বেড়া উপজেলার শেখপাড়ায় বাসা বাড়িতে গ্যাস সিল্ডিার বিস্ফোরণের ঘটনায় কালু শেখ (৪০) নামে আরো এক জনের মৃত্যু হয়েছে। এনিয়ে এ ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু হলো। 
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খান জানান, সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কালু শেখ। এর আগে রোববার রাতে ও সামবার সকালে মারা যায় কালু শেখের পিতা আবুল শেখ (৬৫) ও  ভাই কালাম শেখ (৩৪)।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার সকালে বেড়া উপজেলার শেখপাড়ায় আবুল শেখের বাড়িতে গ্যাস সিলিন্ডারে সংযোগ দেয়ার সময়ে আগুন ধরে বিস্ফোরণ হয়। এতে আবুল শেখ তার ছেলে কালাম শেখ ,কালু শেখ, গ্যাস ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন (৩৮) , প্রতিবেশি আলহাজ্ব (৪৬) ও শিশু নিথি অগ্নিদগ্ধ হয়। 

কোন মন্তব্য নেই