Pabna



সাঁথিয়ায় স্বল্প মুল্যের চাউল না দেওয়ার অভিযোগ

সাঁথিয়া প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:  
পাবনার সাঁথিয়ায় তালিকায় নাম থাকার পরেও হত-দারিদ্রদের স্বল্প মুল্যের চাউল না দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে। ইসলামী ফাউন্ডেশনের লাইব্রেরী ভাড়া দিয়ে সরকারী অর্থ আত্মসাতেরও অভিযোগ পাওয়া গেছে ডিলার রবের বিরুদ্ধে।
অভিযোগে জানা যায়, উপজেলা কাশিনাথপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের স্বল্প মুল্যের চাউলের ডিলার আঃ রবের বিরুদ্ধে হত-দারিদ্রদের চাউল না দেবার অভিযোগ উঠেছে। নির্বাহী অফিসারের নিকট দেওয়া অভিযোগ পত্রে উল্লেখ করেন, কল্যাণপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে আব্দুল আজিজ (যার সিরিয়াল নং১৭১৬) ও একই গ্রামের আজিজের স্ত্রী ফাতেমা খাতুন (যার সিরিয়াল নং১৭১৯)। তাদের তালিকায় নাম থাকার পরও ডিলার দীর্ঘ দিন ভয় দেখিয়ে চাউল দেওয়া বন্ধ রেখেছিল। চাউল আনতে গেলে তাদের তালিকায় নাম নেই বলে তাড়িয়ে দিত। আব্দুল আজিজ ও ফাতেমা খাতুনের মত তালিকায় নাম থাকা অনেক অসহায়কে চাল না দিয়ে তা কালো বাজারে বিক্রয় করনে আব্দুর রব।
এদিকে অপসার প্রাপ্ত সেনা সদস্য হয়েও বাড়ি বসে ইসলামী ফাউন্ডেশনের সরকারি বেতন ভোগ করছেন ডিলার আঃ রব। এছাড়াও তিনি ধনিয়া গাছী বাজারে ইসলামী ফাউন্ডেশনের বরাদ্দকৃত লাইব্রেরী ভাড়া দিয়ে নিজ বাড়িতে লাইব্রেরী দেখিয়ে সরকারী টাকা আত্মসাত করছে মর্মে এলাকাবাসী অভিযোগ করেন। তালিকা ভুক্তদের চাউল না দিয়ে কি করতেন, এমন প্রশ্নের উত্তর দেওয়া থেকে বিরত থাকেন আব্দুল রব।
ডিলার আব্দুর রব জানান, আমার নিকট অভিযোগকারীদের কেউ চাউল নিতে আসেনি। 
ভুক্তভোগীদের লিখিত অভিযোগের পর সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ বিষয়টি দেখতে নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদকে নির্দেশ দেন। 

কোন মন্তব্য নেই