হামিদপুরে আসহায় এক পরিবারের পাশে টীম-১৮
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার গয়েশপুর ইউনিয়নের হামিদপুরে এক অসহায় পরিবারের পাশে টীম-১৮ এর সদস্যরা। সম্প্রতি ওই গ্রামের মো: আমিরুলের ৫ বছরের এক ভাগনে পুকুরে পড়ে মৃত্যু হয়। পরে ওই পরিবারের দাফন কাফনের অবস্থা না থাকায় এলাকার জনপ্রতিনিধিরা টাকা দিয়ে তার দাফনের ব্যবস্থা করে।
করোানা সংকটে তাদের অবস্থার কথা শুনতে পায় টীম-১৮এর সভাপতি মো: সাদির মল্লিক এবং সাধারন সম্পাদক মো: মেহেদী হাসান সাদী। তারা ১০ দিনের খাবার নিয়ে ওই পরিবারের পাশে দাড়ায়।
টীম-১৮ পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুলের ১৮ তম ব্যাচের পাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠন করা হয়েছে। এই সংগঠন পরিচালনার সকল টাকা ১৮ তম ব্যাচের ছাত্র ছাত্রীরা বহন করে থাকেন। তারা দীর্ঘদিন ধরে মানুষের সেবামূলক কর্মকান্ ও বিভিণ সামাজিক কাজ করে যাচ্ছেন বলেও জানা সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদক।

কোন মন্তব্য নেই