Pabna



সাঁথিয়ায় কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সাঁথিয়া প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:  
পাবনার সাঁথিয়ায় উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদের কর্তৃক নি¤œ আয়ের কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। সোমবার ১১ টার সময় পরিষদ চত্ত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে চেয়ারে বসিয়ে কর্মহীনদের এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দুইশত পরিবারকে দেওয়া সরকারি খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাউল, ১ কেজি ডাউল, ১ কেজি লবণ, ১ কেজি আলু ও ১টি হুইল সাবান। এ সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কার্তিক চন্দ্র সাহা, সাঁথিয়া পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজিৎ কুমার বিশ্বাস, ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসৃর আলম পিন্চু, ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ আলী, ক্ষেতুপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল গফুর, সহসভাপতি জয়নুল আবেদীন, ইউপি সদস্য আয়নাল হক, সেলিম মিয়া, চেয়ারম্যানের ছেলে সাজিদ হাসান জিকো প্রমূখ। 
প্রধান অতিথি সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার বলেন, সরকার কাউকেই অনাহারে রাখবে না। পর্যায়ক্রমে সকল কর্মহীন ও অভাবীকে খাদ্য সহায়তা দেওয়া হবে। এ দুর্যোগে সবাইকে সচেতন থাকতে হবে। করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে নিজেদেরকে ঘরে থাকতে হবে এবং সাবান দিয়ে বেশি বেশি হাত ধুতে হবে।

কোন মন্তব্য নেই