পাবনায় রমজান সামগ্রী বিতরন করলেন যুবলীগ নেতা এইচএম হিমেল
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা জেলা যুবলীগ নেতা এইচএম ইসলাম হিমেল আজ সোমবার দুস্থ অসহায় মানুষদের মাঝে রমজান মাস উপলক্ষে উপহার সামগ্রী বিতরন করেছেন। উপহার সামগ্রীর মধ্যে রয়েছ চাউল, ডাউল, সোয়াবিন তেল, ছোলা ও খেজুর।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের অসহায় জনগণের পাশে সমাজের বিত্তবানদরে পাশে দাড়ানোর আহবান জানান যুবলীগ নেতা এইচএম ইসলাম হিমেল।
এ সময় পাবনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, মিজানুর রহমান খান, সাজিদ মুহতাদী, আলাল উদ্দিন প্রামানিক, মোশাররফ হোসেন, গোলাম কিবরিয়া শাওন, মোমিন মোল্লা, সবুজ, আব্দুল আলিম, জুবায়ের ইসলাম প্রমুখ।
প্রায় দুই শতাধিক অসহায় লোকজনকে সামাজিক দুরত্ব বজায় রেখে এই ত্রান সামগ্রী বিতরণ করেন।


কোন মন্তব্য নেই