Pabna



ফরিদপুরে দোকান খোলা রাখার অভিযোগে ব্যবসায়ীদের জরিমানা

ফরিদপুর প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার ফরিদপুরে সরকারি নির্দেশনা অমান্য করে হাটের দিন ব্যাবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে  এগার জন ব্যবসায়িকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে ফরিদপুর বাজারে উপজেলা সহকারী (ভূমি) কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাফিউল আলম আদালতে জরিমানা করেন। 
জানা  যায়, জরুরি সেবা ব্যতিত সকল ব্যবসা প্রতিষ্ঠান সরকারি ভাবে বন্ধের নির্দেশনা রয়েছে। তারপরে ও কিছু অসাধু ব্যবসায়ি এই আইনকে অমান্য করে দোকানপাট খোলা রেখে ব্যবসা করছিল। দোকান খোলা থাকলে লোকসমাগম বেশি হবে এবং সেখান থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। 

এমন পরিস্থিতি বিবেচনা করে ভাম্যমান আদালত ৯ জন ব্যবসায়িকে আটক করে থানায় প্রেরণ করে। দুপর দুই টার পর আরো দুইজন কে আটক করা হয়। পরে রাত আট টার সময় তাদের নয় জনকে দন্ডবিধি  ১৮৮ ধারায় নয় জনকে ১০০০ টাকা ও  ১৬৯ ধারায় দুই জনকে ২০০ টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। অবৈধ ভাবে দোকান খোলা রাখার দায়ে সুভাষ চন্দ্র কুন্ডু, জয়দেব কর্মকার, তন্ময় কুমার রায়, মাজেদুল ইসলাম, শ্রী বাসুদেব কর্মকার, আলিফ হোসেন, শ্রীমঙ্গল চন্দ, জাকিরুল ইসলাম ও শ্রী বিশ্বজিৎ কুন্ডুকে প্রত্যেকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। সেই সাথে ভবিষ্যতে দোকান না খোলার শর্ত দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জালাল উদ্দিন।
নিবার্হী ম্যাজিস্ট্রেট রাফিউল আলম বলেন, সরকারি আইন অমান্য করে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান খোলা রাখবেন তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।  

কোন মন্তব্য নেই