Pabna



দাশুড়িয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বহিস্কার, নেপথ্যে চারিত্রিক অবক্ষয়

ঈশ্বরদী প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা মিন্টুকে সাময়িক বহিস্কার করেছে পাবনা জেলা যুবলীগ। বুধবার (২২ এপ্রিল) পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি ও যুগ্ম আহবায়ক শিবলী সাদিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মাসুদ রানা মিন্টুকে সাময়িক বহিস্কার করা হয়।
পত্রে জানানো হয়, বাংলাদেশ আওয়ামী লীগ পাবনা জেলা শাখার অন্তত: ঈশ্বরদী উপজেলার দাশুড়িায় ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মাসুদ রানা মিন্টুর চারিত্রিক অবক্ষয়জনিত কারণে এবং যুবলীগের ভাবমূতি ক্ষুন্ন করায় আওয়ামী কেন্দ্রীয় কমিটির নির্দেশে এবং পাবনা জেলা যুবলীগ শাখার জরুরী সিদ্ধান্ত মেতাবেক দলীয় সকল পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে সাময়িক বহিস্কার করা হলো।

উল্লেখ্য, পরকীয়া প্রেমিকার সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকাবস্থায় মঙ্গলবার (২১ এপ্রিল) ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকার জনৈক আফজাল দেওয়ানের বাড়িতে দাশুড়িয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মাসুদ রানা মিন্টুকে হাতেনাতে আটক করে এলাকাবাসী। 
এ ঘটনার সূত্র ধরেই পাবনা জেলা যুবলীগ জরুরী সভায় মিন্টুকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়।

কোন মন্তব্য নেই