Pabna



আতাইকুলায় স্কয়ারের সহযোগিতায় ৯৪০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করল যুবলীগ

পাবনা প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
দেশের অন্যতম শিল্প গ্রুপ স্কয়ারের সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার পাবনা সদর উপজেলার আতাইকুলা উচ্চ বিদ্যালয় মাঠে আতাইকুলা ইউনিয়নের ৯৪০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করল পাবনা জেলা যুবলীগ। 
পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মতুর্জা বিশ্বাস সনি, যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, শেখ রনি, নির্বাহী সদস্য শাকিল, শেখ লালু, জনি, আতাইকুলা ইউপি চেয়ারম্যান খ ম আতিয়ার রহমান, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক উৎপল মির্জাসহ সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলা যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।   

কোন মন্তব্য নেই