Pabna



ফরিদপুরে গরু চোর দলের গাড়ি আটক

ফরিদপুর প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম: 
পাবনার ফরিদপুরে  আরকান্দি গ্রাম  হতে গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ১ টার সময় একটি গরুসহ চোরদের গাড়ি আটক করা হয় । 
সূত্রে জানা যায়, আরকান্দি গ্রামের ভাঙারডোল নামক স্থান থেকে একটি বকনা বাছুর যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। গরুর বাছুর টিকে ট্রলিতে তুলে নিয়ে পালানোর সময় বাড়ির মালিক আলাউদ্দিন ঠিক পেলে চোররা ট্রলি রেখে পালিয়ে যায়। 

ঘটনার প্রত্যক্ষদর্শী দুগ্ধ সমিতির ম্যানেজার মহর আলী জানান, আমার ভাই আলাউদ্দিনের একটি গরুর বকনা বাছুর চোরেরা  নিয়ে পালিয়ে যাচ্ছে। এমন খবর পেয়ে আমি আরকান্দি বাজারে আসি। দেখি খুব দ্রুতগতিতে একটি ট্রলি ফরিদপুরের দিকে আসছে। আমি তৎক্ষণাৎ পাশে থাকা একটি ঘোড়ার গাড়ি দিয়ে ব্যারিকেড দিলে চোরদের গাড়িটি রোডের পাশের বাড়িতে ধাক্কা খায় এবং গাড়ির ইঞ্জিন উল্টে যায়। গাড়ি রেখে চোররা দ্রুত পালিয়ে যায়।এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত গাড়ির মালিকের সন্ধান পাওয়া যায়নি। 

কোন মন্তব্য নেই