ঈশ্বরদী করোনা রোগীর সংখ্যা বেড়ে ৪ জন
ঈশ্বরদী, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম-
ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের আসনা গ্রামে শিল্পী বেগম নামে আরও একজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ঈশ্বরদীর মোট চারজন করোনা রোগী শনাক্ত হয়েছে।
গত ১২ মে শাহিনুর ইসলাম সারিং (৩০) নামে সাঁড়া ইউনিয়নের আসনা গ্রামে এক জনের করোনা শনাক্ত হয়। তিনি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ড বয় হিসেবে কর্মরত।
তার করোনা পজেটিভ আসার পর উপজেলা প্রশাসন তার বাড়ি লকডাউন করে এবং সেদিনই বাড়ির ৯ জন সদস্যের নমুনা সংগ্রহ করে নিয়ে যায়।
আজ শনিবার সেই রিপোর্টে একজনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্ত নারী আগের আক্রান্ত রোগীর বড় ভাইয়ের স্ত্রী।
উপজেলা প্রশাসন শনিবার দুপুরে বাড়িটি পুলরায় লকডাউন করছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান, সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল রানা সরদার এবংপুলিশের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, গত ৮মে ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নে রেহানুল করিম রেবিন (৫১) নামে একজনের প্রথম করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। রেহানুল করিম রেবিন নাটোর জেনারেল হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স। ইতিমধ্যে, উপজেলা প্রশাসন তাঁর বাড়ি ও স্থানীয় মসজিদ লকডাউন করেছে।
গত সোমবার (১১ মে) রাতে উপজেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাচ্চুর নমুনা পরীক্ষা করা হলে তাঁর ফলাফল পজেটিভ হয়। তিনি শহরের বিমানবন্দর সড়কের রহিমপুরের খলিলের মোড় এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি ঢাকা কুর্মিটোলা করোনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঈশ্বরদী উপজেলা প্রশাসন জানিয়েছে, করোনা আক্রান্ত রোগীদের মাঝে ঈদ উপহার ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। যারা ঈশ্বরদীর বাইরে থেকে এখানে ঈদ করতে এসেছেন, তারা পরিবার ও সমাজের অন্যদের স্বার্থে দয়া করে বাড়িতে অবস্থান করবেন। প্রতিবেশীগন নিজেদের নিরাপত্তা ও স্বাস্থ্য ঝুঁকি কমাতে বিষয়টি নিশ্চিত করবেন।

কোন মন্তব্য নেই