ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রী নিহত
ঈশ্বরদী, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম-
ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খাইরুন্নাহার শাপলা (২৩) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। সে ছলিমপুর ইউনিয়নের চরমিরকামারী পশ্চিমপাড়া (ওয়াপদা গেট) এলাকায় বসবাস করতো।
নিহত কলেজ ছাত্রীর ফুফাতো ভাই সাজেদুল হক জানান, বুধবার ঘূর্ণিঝড় আম্ফানের তান্ডবের ওই রাতের পর গতকাল বৃহস্পতিবার (২১ মে) সকালে জয়নগর ওয়াপদা গেটের সম্মুখে তার মামাতো বোন খাইরুন্নাহার শাপলা বাড়িতে টিউবওয়েলে সংযুক্ত পানি তোলার জন্য মোটরের সুইচ অন করতেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। তিনি জানান, ঝড়ের কারণে রাতে ওই বাড়ির বিদ্যুতের তার ছিঁড়ে জায়গাটি বিদ্যুতায়িত হয়েছিল তা বাড়ির লোকজন পূর্ব থেকে কেউই তা বুঝতে পারেননি।
নিহত ওই কলেজ ছাত্রী ঈশ্বরদী মহিলা ডিগ্রি কলেজের ডিগ্রি ফাইনাল বর্ষের পরিক্ষার্থী এবং ওই এলাকার আব্দুল খালেক বিশ্বাসের মেয়ে।

কোন মন্তব্য নেই