Pabna



বেড়ার করোনা রোগীর বাড়িতে ঈদ উপহার নিয়ে ইউএনও

বেড়া প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা বেড়া উপজেলার প্রথম করোনায় আক্রান্ত রোগীর বাড়িতে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ নিয়ে গেলেন ইউএনও আসিফ আনাম সিদ্দিকী। 
আজ শনিবার (২৩ মে) বেলা এগারোটার সময় করোনায় আক্রান্ত রোগীর বাড়িতে পাবনা জেলা প্রশাসনের দেয়া নগদ অর্থ ও খাদ্য সামগ্রী পৌছে দেন ইউএনও। এছাড়াও ব্যক্তিগত ভাবে আক্তান্ত ব্যক্তির চাচাকেও ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করেন তিনি।
খাদ্যসামগী হিসেবে ছিল পোলার চাল, ডাল, তেল, সেমাই, আলু, আটা, লবণ, চিনি, মাল্টা, বাঙ্গী, সাবান, কলা, আপেল, লেবু, সুজিসহ বিভিন্ন রকমের মসলা। ঈদ উপহার পেয়ে রোগীর পরিবার আনন্দিত হয়।
উল্লেখ্য আক্রান্ত ব্যক্তির বয়স (৩০) সে বেড়া পৌর দাসপাড়া এলাকার বাসিন্দা। সে বেড়া বাজারের একটি পাইকারি টিনের দোকানে কর্মচারী ছিলেন। করোনার উপসর্গ দেখা দেওয়ায় গত ৯ মে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি চিকিৎসক দল তাঁর নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে পাঠায় ১৭ই মে তার নমুনার ফল পজিটিভ আসে। এরপর আক্রান্তের বাড়ির ৩টির পরিবারকে লকডাউন করে উপজেলা প্রশাসন। লকডাউনের পর তাদের পরিবারের সদস্যরা যাতে খাদ্য সংকটে না পড়েন, সে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু ছোলাসহ নানা পদের খাদ্য সামগ্রী পাঠানো হয়েছে।

এ বিষয়ে ইউএনও জানান, আসন্ন ইদুল ফিতর কে সামনে রেখে করোনায় আক্রান্ত ওই ব্যক্তির আর্থিক অবস্থা বিবেচনা মাননীয় জেলা প্রশাসকের দেয়া ঈদ উপহার ও নগত অর্থ পৌছে দেওয়া হয়েছে। এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারের জন্য খাবার সরবরাহ করা হচ্ছে। তাদের সার্বক্ষণিক খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী আরও সহযোগিতা করা হবে। আক্রান্ত ব্যক্তির পরিবার সহ লকডাউন পরিবারের সবাই সুস্থ আছেন ও অন্য কারো করোনার কোন লক্ষণ দেখা যায় নি বলে জানান তিনি।


কোন মন্তব্য নেই