Pabna



চরতারাপুর ইউপি চেয়ারম্যান অসহায়দের বরাদ্দের চেয়ে অর্ধেক চাল দিয়ে আত্মসাৎ করার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকমঃ
পাবনার চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক টুটুল ১০ কেজি করে কম চাউল দিচ্ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় ভুক্তভোগীরা। আজ শুক্রবার সকাল থেকে এই কাজ করছেন তিনি। সেখানে দায়িত্বরত ট্যাগ কর্মকর্তা এটিইও নিশিত কুমারের মুঠোফোনও বন্ধ করে রাখতে বাধ্র করার অভিযোগ ওই চেয়ারম্যানের বিরুদ্ধে। তবে চেয়ারম্যান ২০ কেজির স্থলে ১০ কেজি করে দ্বিগুন লোকজনকে দেওয়ার জন্যেই এমন করা হয়েছে বলে দাবী করেছন।
এদিকে সাংবাদিকরা বিষয়টি জানতে চাইলে মুহুর্তের মধ্যে ওই সংবাদকর্মীদের ম্যানেজ করার জন্যে তদবির চালায় তার ক্যাডার বাহিনী ও সুজানগর পৌর আওয়ামীলীগ সভাপতি ফেরদৌস আলম ফিরোজ। ফিরোজ এই অপকমের সাথে জড়িত বলেও ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।


কোন মন্তব্য নেই