ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে চাটমোহরে বোরো ধান নিয়ে বিপাকে কৃষক
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
ধান কাটার ভরা মৌসুমে আকাশে মেঘের আনাগোনা। হঠাৎ বৃষ্টি নামছে। কালবৈশাখী আর শিলাবৃষ্টির আশংকা। শ্রমিক না মেলায় বোরো ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। এ কারণে অতিরিক্ত মজুরী দিয়ে কৃষি শ্রমিক সংগ্রহে নেমেছে কৃষক।
পাবনার চাটমোহর উপজেলাসহ চলনবিল অঞ্চলে পুরোদমে শুরু হয়েছে বোরো ধান কাটা। উঠানো উঠনো চলছে মাড়াই। তবে শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছে কৃষক। তারা অতিরিক্ত টাকা দিয়েও শ্রমিক পাচ্ছেন না।
জানা গেছে, চাটমোহর উপজেলার ডিকসির বিল, বিলকুড়ালিয়া, হান্ডিয়াল, ছাইকোলা ও নিমাইচড়াসহ বিভিন্ন বিলে ধান কাটছে কৃষকরা। বৃষ্টি ও বর্ষনের পানিতে অনেক বোরোক্ষেত ডুবে গেছে। পানি মধ্যে কৃষকে ধান কাটতে দেখা গেছে।
অলিপুর গ্রামের কৃষক নায়েব আলী জানায়, চলতি মৌসুমের শুরু থেকেই ঝড়বৃষ্টির হচ্ছে। ফলে ধান কেটে মাড়াই করে ঘরে তুলতে চরম সমস্যা হচ্ছে। আমিরুল ইসলাম, রুবেল হোসেনসহ কয়েকজন কৃষক জানায়, ধান কাটা শ্রমিকের কদরও বেড়েছে। সময় ও সুযোগ বুঝে অন্য পেশার শ্রমিকেরা এখন ধান কাটার কাজে লেগেছে। বর্তমানে ধানকাটা শ্রমিকের মজুরী ৬শ’ থেকে ৭শ’ টাকা।
তাছাড়া চুক্তিভিত্তিক ধান কাটতে প্রতি কাঠায় ১০ কেজি করে ধান নেওয়া হচ্ছে। অনেক এলাকায় আবার দু’বেলা খাবার ও মজুরী দিয়ে শ্রমিক নিতে হচ্ছে। চাষীরা জানান, ধান কাটার পর রোদ না থাকায় ধান ও খড় শুকানো যাচ্ছে না। এদিকে ধান আবাদ করে কৃষক লোকসানে পড়েছেন।
চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ জানায়, চলতি বছরে ৯ হাজার ৬’শ ৫০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের বোরো ধানের চাষ হয়েছে। গত বছর চাষ হয়েছিল ৯ হাজার ৮’শ ৬৫ হেক্টর জমিতে। ফলনও ভালো হচ্ছে।

কোন মন্তব্য নেই