এনপিপি'র উদ্যোগে দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
ন্যাশনাল পিপলস্ পার্টি বাংলাদেশ এর উদ্যোগে দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ। গতকাল সোমবার সকাল ১০ টায় শহরের উপকন্ঠ সিংগা উত্তরপাড়ায় ন্যাশনাল পিপলস্ পার্টি বাংলাদেশ পাবনা জেলা শাখার সভাপতি আলহাজ্ব আবু দাউদের উদ্যোগে ১শ' দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সবাইকে করোনাভাইরাস সংক্রামন রোধে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। সবাইকে সামাজিক দুরত্ব বজায় রাখা, অযথা বাহিরে ঘুরাঘুরি করা থেকে বিরত থাকা, মাক্স ব্যবহার করা ও সাবান দিয়ে ঘনঘন হাত পরিস্কার করার পরামর্শ দেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ পাবনা জেলা শাখার সভাপতি আরশেদ আলমসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

কোন মন্তব্য নেই