প্রতিবন্ধী জনগোষ্ঠীদের আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান পাবনায়
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় করোনা ভাইরাস সংক্রমণের দুর্যোগকালীন মোকাবেলায় প্রতিবন্ধী জনগোষ্ঠীদের আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করেছেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র।
সোমবার সকালে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র প্রাঙ্গণে এসকল আর্থিক ও খাদ্য সহয়তা প্রদান করেন সমাজসেবা অধিদপ্তর পাবনার উপ পরিচালক রাশেদুল কবির। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদের সদস্য বিশিষ্ট সাংবাদিক আব্দুল মতীন খান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আবুল হাশেম, কনস্যালটেন্ট ফিজিওথেরাপি ডা: আসমাউল হুসনাসহ জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র’র জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আবুল হাশেম জানান, জেলায় মোট ২৩৪ জন প্রতিবন্ধী পরিবারের মধ্যে মোট ১ লক্ষ ৬০ হাজার টাকার আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করা হয়।

কোন মন্তব্য নেই