মুসলিম এইড হাসপাতাল’র ভাইরাস প্রতিরোধক উপাদান ও নগদ অর্থ বিতরণ
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় মুসলিম এইড কমিউনিটি হাসপাতাল এর উদ্যোগে করোনা ভাইরাস সংক্রামক প্রতিরোধে বিভিন্ন উপাদান সামগ্রী এবং মাহে রমজান উপলক্ষে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ৯ টায় পাবনা মুসলিম এইড কমিউনিটি হাসপাতাল প্রাঙ্গণে ২২০ জন ব্যক্তির প্রত্যেকে নগদ ২৫০০ টাকা এবং করোনা ভাইরাস সংক্রামক প্রতিরোধে ১০টি করে জীবানুনাশক সাবান, ডিটারজেন্ট পাউডার, ১ বক্সা মাস্ক, বালতি মগসহ বিভিন্ন উপাদান সামগ্রী প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, মুসলিম এইড কমিউনিটি হাসপাতাল পাবনা শাখার ম্যানেজার ডা. আ.ন.ম. আখতারুজ্জামান, প্রশাসন ও মানব সম্পদ বিষয়ক কর্মকর্তা আইয়ুব আলী খান, এশিয়ান টিভির পাবনা জেলা প্রতিনিধি আর কে আকাশ প্রমূখ।

কোন মন্তব্য নেই