৩‘শ শ্রমিকের মধ্যে কাফী সরকারের ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ
ডেস্ক রিপোর্ট, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকমঃ
পাবনার অন্যতম পরিবহন সংস্থা ‘সরকার ট্রাভেলস’ এর মালিক এবং পাবনা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি এমএ কাফী সরকারের ব্যাক্তিগত উদ্যোগে সোমবার করোনা দূর্যোগে কর্মহীন ৩‘শ শ্রমিকের মধ্যে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খবর বার্তা সংস্থা পিপ।
দুপুরে সরকার ট্রাভেলস গ্যারেজে এমএ কাফী সরকারের পক্ষে পরিবহন শ্রমিকদের হাতে এ সব উপহার তুলে দেন পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান। পাবনা প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ, এটিএন নিউজ প্রতিনিধি রিজভী জয়, সরকার ট্রাভেলস ম্যানেজার সন্টু মিয়া এ সময় উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই