Pabna



সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকমঃ
পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সাইদুল নামে এক স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের ধুলাউড়ি নতুনপাড়া গ্রামের মাওলানা মনিরজ্জিামানের ছেলে ও ডেমরা হাইস্কুলের সহকারী শিক্ষক। গতকাল বুধবার ডেমরা-সাঁথিয়া সড়কের ধুলাউড়ি তিনমাথা মোড়ে এ ঘটনা ঘটে।

এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা যায়, ডেমরা-সাঁথিয়া সড়কে ধুলাউড়ি তিনমাথা মোড়ে বাড়ির সামনে সড়কের পাশে তিনি দাড়িয়ে ছিলেন। এ সময় ডেমরা থেকে সাঁথিয়া গামী বালু বোঝাই নছিমন ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ধুলাউড়ি ফাঁড়ি ইনর্চাজ এস আই নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

কোন মন্তব্য নেই