Pabna



টেবুনিয়ায় ১০৮০ পরিবার পেল স্কয়ারের খাদ্য সহায়তা

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকমঃ
পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের টেবুনিয়ায় ১০৮০ পরিবারকে স্কয়ার গ্রুপের সহযোগিতায় এবং জেলা যুবলীগের সার্বিক তত্বাবধানে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। 

আজ বুধবার (১৩ মে) টেবুনিয়া শামসুল হুদা ডিগ্রি অনার্স কলেজ মাঠে স্কয়ার গ্রুপের পরিচালক, মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক বীরমুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু করোনা ভাইরাসে গৃহবন্দি কর্মহীন পরিবারের মধ্যে এই খাদ্য সহায়তা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, মালিগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম শরীফ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু, আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ খান, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মুনতাজ আলী, যুবলীগ নেতা শাহরিদ হাসান ওহিসহ দলীয় ও স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই