কর্মহীনদের খাদ্য সহায়তা দিলেন চাটমোহর আ'লীগের সভাপতি সাখো
চাটমোহর প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
করোনা ভাইরাস প্রভাবে কর্মহীন, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন পাবনার চাটমোহর উপজেলা সভাপতি এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো। ব্যক্তিগত অর্থায়নে তিনি কর্মহীন দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন।
ইতোমধ্যে চাটমোহর পৌরসভা, ডিবিগ্রাম, মূলগ্রাম, বিলচলন ইউনিয়নে খাদ্য সহায়তা প্রদান করেছেন। কর্মহীন পৌর এলাকার ২ শতাধিক হিন্দু পরিবারে খাদ্য সহায়তা প্রদান করেন। এসময়ে এ্যাড. সাখাওয়াত হোসেন সাখো, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এস এম নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক খন্দকার মাহবুব এলাহী বিশু, খন্দকার বজলুল করিম খাকছার, ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, আলহাজ¦ সিরাজুল ইসলাম, মোঃ শামনুজ্জোহা, আবুল কাশেম লাল, কৃষকলীগ নেতা আঃ মান্নান মুন্নাফ, পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক অশোক চক্রবর্তী, সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জয়দেব কুন্ডুসহ অনেকেই উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই