Pabna



পাবনা জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম-
গত ২৪ ঘন্টায় পাবনায় নভেল করোনা ভাইরাস নমুনার ২৬ টি রিপোর্ট নেগেটিভ এসেছে এবং জেলায় নতুন কোনো করোনা রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছেন পাবনা ডেপুটি সিভিল সার্জন ডাক্তার কে এম আবু জাফর।  

জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ খবর পর্যন্ত পাবনায় মোট  ১০ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে পাবনা সদরে ৩, চাটমোহর ৩, ভাঙ্গুড়া ২, সুজানগর ১ এবং সাঁথিয়ায় ১ জন শনাক্ত হয়েছে। 

তার মধ্যে চাটমোহর উপজেলার বামনগ্রামে শনাক্ত হওয়া পাবনা প্রথম করোনা রোগী জহুরুল ইসলাম সুস্থ হয়ে বাসায় ফিরেছেন বলে জানা যায়।

তবে এখনো পেন্ডিং রয়েছে  ৫০ টিরও বেশী রিপোর্ট। সেগুলায় কেউ পজেটিভ থাকার সম্ভবনা এড়ানো যায়না। 

এদিকে,  শনিবার দুপুরে পাবনা সার্কিট হাউস ভিআইপি অডিটোরিয়ামে পাবনায় কোভিট-১৯ মোকাবেলায় সার্বিক প্রস্তুতি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সদ্য দায়িত্বপ্রাপ্ত রেলপথ মন্ত্রণালযের সচিব (পাবনা জেলার ত্রাণ কার্যক্রম সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত) সেলিম রেজা। এ  সময় বৈশ্বিক এ দূর্যোগ মোকাবেলা জেলার সকল কর্মকর্তা, সুধীসমাজ ও জনপ্রতিনিধিদের একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান। সেই সাথে তিনি বলেন, জেলার বিভিন্ন শ্রেণীর মানুষদের তালিকা যথাযথ ভাবে প্রস্তুত, সুষ্ঠু ভাবে ত্রার্ণ বা সহযোগিতা বন্টণ, আইন শৃঙ্খলা সুষ্ঠু রাখা, স্বাস্থ্যসেবা বৃদ্ধি ও অর্থনৈতিক কার্যকলাপসহ বিভিন্ন কাজে সবার ঐক্যবদ্ধ প্রয়াস দরকার।

পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম,পিপিএম, সিভিল সার্জন ডা: মেহেদী ইকবাল, সেনাবাহীনির পক্ষে লে.কর্ণেল তানভীর হাসান, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন, পাবনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সৈকত আফরোজ আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পাবনা জেলার সর্বশেষ করোনাভাইরাস/কোভিড-১৯ পরিস্থিতির তথ্য জানতে নিয়মিত চোখ রাখুন পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম অনলাইনে।

কোন মন্তব্য নেই