Pabna



চরতারাপুরে কর্মহীন গরীব মানুষের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
বিশ্বব্যাপি মরণঘাতী কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়েছে, তাদেরকে সহযোগিতা করার লক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিকের উদ্যোগে কর্মহীন গরীব ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। 
রোববার সকালে চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খোকন জোয়ার্দারের আয়োজনে তারা বাড়িয়া ত্রাণ সামগ্রী বিতরণ করেন, পাবনা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হাশেম। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সাজ্জাদ হোসেন স্বপন, সদর উপজেলা বিএনপির সদস্য আশরাফুল ইসলাম, ওয়ার্ড বিএনপির নেতা বাবুল হোসেন, আব্দুল মান্নান বিশ্বাস, খলিলুর রহমান, হাবিবুর মোল্লা, আজিবর মোল্লা, মধু মোল্লা, ইকরাম হোসেন মধু বিশ্বাস, কামাল হোসেন,টিপু বিশ্বাস, হালিম সরদার, হেলাল উদ্দিন, শাহিনুর রহমান শাহিন, ইউসুফ আলী, আনোয়ার হোসেন, আব্দুল লতিফ, রইচ উদ্দিন, আব্দুস সালাম, আব্দুল আলীম, আব্দুস সালাম প্রমুখ।


কোন মন্তব্য নেই