সুজানগরে গম সংগ্রহ শুরু
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার সুজানগর উপজেলা খাদ্য গুদামে গম সংগ্রহ শুরু হয়েছে। রোববার সকালে এ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।
পরে কৃষকদের নিকট থেকে গম সংগ্রহ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ মোস্তফা মিল্টন, পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সরদার পাশা, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আজিজুল হক বাবু প্রমুখ।

কোন মন্তব্য নেই