ঈশ্বরদীতে বেসরকারি শিক্ষকদের ইউএনও’র আর্থিক সহযোগীতা
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার ঈশ্বরদী উপজেলার বিভিন্ন মাধ্যমিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যবিত্ত পরিবারের ৫০ জন শিক্ষককে আর্থিক সহযোগীতা করলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব রায়হান। রোববার (৩ মে) দুপুর আড়াইটার দিকে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্য্যলয়ে এই সহযোগীতা 'উপহার' তুলে দেওয়া হয়। পাবনার জেলা প্রশাসক এর বেসরকারি তহবিল থেকে প্রপ্ত নগদ টাকা ৫০ জন শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, মাধ্যমিক উপজেলা শিক্ষা অফিসার সেলিম আক্তার, বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি জমসেদ আলী সরদার, সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবি প্রমুখ।
ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার জানিয়েছেন, ঈশ্বরদীতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠাননে শতাধিক শিক্ষক রয়েছে। সেই তালিকা থেকে আমরা প্রায় ৫০ জন শিক্ষকদের তালিকা তৈরী করেছি, যারা বেশ স্বাবলম্বী নন। তাদের প্রত্যেকে এই নগদ টাকা করে দেওয়া হয়েছে।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব রায়হান জানান, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বিপদে পড়েছে মধ্যবিত্ত কিছু শিক্ষকদের পরিবার। দীর্ঘ একমাস ধরে কর্মহীন হয়ে পড়ার কারণে চোখের লজ্জা দূর করে এসব পরিবার তাদের ক্ষুধা নিবারণের জন্য কারও দারস্থ যেতে না পেরে মধ্যবিত্ত পরিবার সংকটে।
তিনি আরও বলেন, জীবনে কখনও সরকারি ত্রাণ সহায়তা প্রয়োজন হয়নি তাদের। লোকলজ্জার ভয়ে মুখ ফুটে ত্রাণ চাইতে পারছে না। আবার শিক্ষক, সরকারী ১০ কেজি চাল নগদ দুইশো টাকা নেওয়ার জন্য দাড়িয়ে থাকবে! এটাও অত্যন্ত দূঃখের বিষয়। অনেকে আমার সাথে মোবাইলে যোগাযোগ করছেন, এবং তাদের আর্থিক দৈন্যতার কথা ব্যক্ত করার পর বিষয় গুলো আমি পাবনা জেলা প্রশাসক স্যারকে জানানোর পর জেলা প্রশাসকের বেসরকারি ব্যাক্তিগত তহবিল থেকে এ সহায়তা মিলেছে। পরবর্তী পর্যায়ে আবার কোন সহায়তা পেলে তাদেরকে পর্যায়ক্রমে দেয়া হবে।

কোন মন্তব্য নেই