ফরিদপুরে উপজেলা আওয়ামীলীগের ত্রাণ কমিটি গঠন
ফরিদপুর প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
করোনা ভাইরাস থেকে অসহায় দুস্থ ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য ফরিদপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ত্রাণ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবারে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনায় করোনা আক্রান্ত হয়ে মত্যু ব্যক্তি এবং আক্রান্তদের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।
আলোচনা শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান সরকারকে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক আলী আশরাফুল কবীরকে নিয়ে ২৭ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়। এছাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সম্পাদক, চেয়ারম্যান, মেম্বার ও ইমামকে নিয়ে ১৯ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন করা হয়। ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক ও মেম্বারদের নিয়ে ৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
উপজেলা কমিটির আহবায়ক খলিলুর রহমান সরকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী অসহায় হতদরিদ্র ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং সুষ্ঠুভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য কমিটি গঠন করা হয়েছে।

কোন মন্তব্য নেই