Pabna



ভাঙ্গুড়ায় মসজিদের ইমামদের পাশে দাড়িয়েছেন মেয়র রাসেল




ভাঙ্গুড়া প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার ভাঙ্গুড়ায় খাদ্য সামগ্রী নিয়ে বিভিন্ন মসজিদের ইমামদের পাশে দাড়িয়েছেন পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল। শুক্রবার বিকালে ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড এলাকায় মেয়র গোলাম হাসনাইন রাসেলের ব্যক্তিগত উদ্যোগে উপজেলার বিভিন্ন মসজিদের ৬৬ জন ইমামকে এই খাদ্য সামগ্রী তুলে দেন তিনি। 

জানা গেছে, এ উপজেলার মসজিদের ইমামরা বেশিরভাগই শুধুমাত্র ধর্মীয় আনুষ্ঠান পরিচালনা করেই পরিবারের ভোরন পোষণ করেন। বিশেষ করে রমজান মাসে প্রতিদিনই ধর্মী অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকায় তাদের বিশেষভাবে আর্থিক সহায়তা পেযে থাকেন। কিন্তু করোনা ভাইরাসের প্রদূর্ভাবের কারণে দেশে সকল ধর্মীয় উপাসনালয় গুলোতে  সাধারণ মানুষের প্রবেশ সীমিত করণ করেছেন সরকার। ফলে সারা দেশের ন্যায় এ উপজেলার ইমাম ও ওলামাদের মধ্যে রমজান মাসেও বাড়িতে বসেই ইবাদত করছেন ও বসে সময় কাটাচ্ছেন। এ সময় কর্মহীন অবস্থায় তারা মানবেতর জীবনযাপন করছেন। পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল নিজস্ব অর্থায়নে  এ উপজেলার ইমাম ও মাওলানাদের খাদ্যসামগ্রী দিয়ে সহযোগিতা করেন।  খাদ্যসামগ্রীর মধ্যে ১০ কেজি চাল, ২ কেজি আলু,২ কেজি ডাল ও ১ লিটার তেল রয়েছে । এসময় উপজেলা আওয়াামীলীগের নেতাকর্মী ও উপজেলার শীর্ষস্থানীয় আলেম উপস্থিত ছিলেন। এসময়  সামাজিক দুরত্ব বজায় রেখে করোনা থেকে মুক্তি ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া  করা হয়। 

পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল বলেন,  উপজেলার অনেক আলেম-ওলামা রযেছেন যারা করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়েছেন। তাই উপজেলার শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের সঙ্গে আলোচনা করে ব্যক্তিগত উদ্যোগে ইমাম ও মাওলানাদের সহযোগিতা করা হয়েছে।

কোন মন্তব্য নেই