Pabna



পাবনায় মাদবদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
"মাদককে রুখবো, বঙ্গবন্ধু'র সোনার বাংলা গড়বো" এই প্রতিপাদ্য নিয়ে পাবনায় পালিত হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা  বার্ষিকী। 
দিবসটি  উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,পাবনার আয়োজনে জেলা পরিষদে বঙ্গবন্ধুর  প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন জাতীয় পতাকা  উত্তোলন, শান্তির প্রতিক পায়রা অবমুক্ত ও বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করা হয়।  
পরে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের রশিদ হলে এসে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসক কবীর মাহমুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,পাবনার উপ পরিচালক  পারভীন আক্তারসহ অনেকে। 

কোন মন্তব্য নেই