মাসুমদিয়া ইউপি চেয়াম্যানের ৪ হাজার শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার বেড়া উপজেলার মাসুমদিয়া ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ ও বই বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান মিরোজ হোসেন। বুধবার দুপুরে বছরের শুরুতেই উপজেলার কাজিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এই ব্যাতিক্রমী আয়োজন করা হয়। এই ইউনিয়নের ২০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ হাজার শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ।
মাসুমদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিরোজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য আহমেদ ফিরোজ কবির।
এ সময় ফিরোজ কবির বলেন, আজকের শিশুরা আগামিতে যোগ্য মানুষ হয়ে দেশের প্রতিনিধিত্ব করতে হবে। বাবা মার ভালো সন্তান ও দেশের সুনাগরিক হতে হলে অবশ্যই লেখাপড়া করতে হবে। আমাদের সময়ে পুরাতন বই দিয়ে পড়েছি। অথচ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের ফলে তোমরা প্রতিবছর নতুন নতুন বই পাচ্ছো। স্থানীয় শিক্ষক রেজাউল করিম মৃধার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহিদ নেওয়াজ, স্থানীয় সরকার বিভাগ পাবনার ভারপ্রাপ্ত উপ-পরিচালক আফরোজা আখতার, বেড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, বেড়া উপজেলা নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকী, ডিস্ট্রিক ফ্যাসিলেটেটর মো: মনোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মো: তোফাজ্জল হোসেন প্রমুখ।
আয়োজকরা জানান, এলজিএসপি-৩ এর আওতায় মাসুমদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরোজ হোসেনের পৃষ্টপোষকতায় ক্ষুদে ৪ হাজার শিক্ষার্থীদের হাতে নতুন বছরে নতুন বইয়ের সাথে নতুন স্কুলব্যাগ উপহার দেয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সমাজ সেবক, মুক্তিযোদ্ধাসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

কোন মন্তব্য নেই