পাবিপ্রবি’র অর্থনীতি বিভাগে টাকার বিনিময়ে শিবির ক্যাডারকে শিক্ষক নিয়োগের পাঁয়তারা
বিশেষ প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে টাকার বিনিময়ে শিবির ক্যাডারকে শিক্ষক হিসেবে নিয়োগের পাঁয়তারা করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে ক্যম্পাসে ব্যাপক তোলপাড় চলছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে মোঃ নেহাল হাসনাইন স্মরণ খন্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া চলাকালীন সৈয়দ আমীর আলী হলের শিক্ষার্থী ছিলেন। সেখানে সে নিয়মিত বাংলাদেশ ছাত্রশিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং বিভিন্ন কর্ম তৎপরতা চালাতেন। তৎকালীন ওই হলের বিভিন্ন শিক্ষার্থীরাও নেহাল হাসনাইন স্মরণ শিবির ক্যাডার ছিলেন বলেও নিশ্চিত করেছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সৈয়দ আমীর হল শাখা ছাত্রলীগের তৎকালীণ সভাপতি শামসুজ্জামান ইমন শিবির ক্যাডার হিসেবে নেহাল হাসনাইনের বিষয়টি নিশ্চিত করে বলেন, সে শিবির ক্যাডার হওয়ার কারনে তাকে ওই সময়ে হল থেকে বের করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয় সে নিয়মিত শিবিরের এয়ানত (চাঁদা) দেওয়ারও প্রমান রয়েছে।
একই হলের অপর ছাত্রলীগ নেতা মেহেদী হাসান নয়ন বলেন, সে তো একজন সক্রিয় শিবির ক্যাডার ছিল। বর্তমান সরকারের আমলে সে টাকার বিনিময়ে শিক্ষক হচ্ছেন বিষয়টি শুনেই তো আমি আশ্চর্য হচ্ছি, এটা কি করে সম্ভব।
তবে বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র দাবী করেন, সে ইতিমধ্যেই নিয়োগের জন্যে বিপুল পরিমান টাকা উৎকোচ দিয়েছেন।
তবে এ বিষয়ে পাবিপ্রবির নিয়োগ বোর্ডের সদস্য প্রো-ভিসি ড. আনোয়ারুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে খোজ খবর নিয়ে দেখবো সত্যতা মিললে বোর্ডে বিষয়টি তুলে ধরা হবে।

কোন মন্তব্য নেই