Pabna



চাটমোহর প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
চাটমোহর প্রেসক্লাবের এক সভা শুক্রবার সকালে সাপ্তাহিক চাটমোহর বার্তা কার্যালয়ে ক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক এস,এম হাবিবুর রহমান, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য দৈনিক যায়যায়দিন প্রতিনিধি এম,এস আলম বাবলু, দৈনিক জাগরণ প্রতিনিধি ও দৈনিক পাবনার খবরের স্টাফ রিপোর্টার মহিদুল খান, দৈনিক ভোরের দর্পন ও দৈনিক খবর বাংলা প্রতিনিধি এম,এ জিন্নাহ, সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম রনি, দৈনিক পাবনার আলোর স্টাফ রিপোর্টার মোঃ রেজাউল করিম, দৈনিক নতুন বিশ্ববার্তার প্রতিনিধি মোঃ আবুল কাশেম, দৈনিক বাংলার বার্তা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান প্রমূখ। 
সভায় চাটমোহর প্রেসক্লাবের মেয়াদ উত্তীর্ণ কমিটির কথিত সভাপতি, সম্পাদক গং কর্তৃক পদ পদবী ব্যবহার করে বিভিন্ন সুবিধা আদায়, প্রতারণা করা, মাদকসেবী ও অসাংবাদিকদের নিয়ে প্রেসক্লাবের নবগঠিত কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা জানানো হয়। মাদকসেবী, অসাংবাদিকদের নেতা সেজে সাধারণ মানুষকে হুমকি দিয়ে অর্থ আদায়, তাফালিং করাসহ তাদের অবৈধ কর্মকান্ডের বিষয়ে চাটমোহরবাসীকে সজাগ থাকার আহবান জানানো হয়। 
সভায় সিদ্ধান্ত হয়, প্রেসক্লাবের নবগঠিত কমিটির সদস্যরা সকল কার্যক্রম পরিচালনা করবে এবং চাটমোহর প্রেসক্লাব নামেই চলবে। আইনগতভাবে সবকিছুর মোকাবেলা করবে। তবে চাটমোহরের সাংবাদিক সমাজের ঐক্য অটুট রাখতে চাটমোহর প্রেসক্লাবের নবগঠিত কমিটি কাজ করবে। এজন্য সকল সম্মানজনক ও শান্তিপূর্ণ সমাধানের পথ খোলা থাকবে। কোন মাদকসেবী, চাঁদাবাজ ও অসাংবাদিকদের মেনে নেওয়া হবে না। অসাংবাদিকদের সাথে কোন আলোচনা হবে না। প্রেসক্লাবের নামে কেউ সুবিধা নিতে চাইলে তাকে প্রতিহত করাসহ প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়। আগামীতে চাটমোহর প্রেসক্লাবের কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। চাটমোহর প্রেসক্লাব প্রকৃত সাংবাদিকদের সংগঠণ। এখানে কোন অসাংবাদিক, মাদকসেবী, চাঁদাবাজের স্থান নেই।   

কোন মন্তব্য নেই